হুকাকাশি-র দ্বিতীয় উপন্যাস ।। 'ঘোষ চৌধুরীর ঘড়ি'
== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা
অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে
এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, আশ্বিন ১৩৩৭ থেকে আশ্বিন ১৩৩৮, মোট ১১ টি কিস্তিতে ।
জ্যৈষ্ঠ ১৩৩৮ ও শ্রাবণ ১৩৩৮ সংখ্যায় 'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র
কোন কিস্তি ছাপা হয়নি ।
আবার হুকাকাশি ! আবার ধারাবাহিক উপন্যাস !
প্রথম কাহিনি-র পর মাত্র সাত মাস
অপেক্ষা করতে হয়েছিল 'রামধনু'-র পাঠকদের ।
- হুকাকাশি (কখনও হুকা-কাশি) -র 'বেয়ারা'-র
নাম অমৃত ।
- তাঁর খেলোয়াড়-সাকরেদ রণজিৎ-এর বয়স পঁচিশ-ছাব্বিশ ।
- প্রয়োজনে যুযুৎসু
কিম্বা ল্যাসো-র কসরত প্রয়োগ করতে সক্ষম হুকাকাশি ।
- ছদ্মবেশ ধারনেও তিনি সুপটু ।
'ঘোষ চৌধুরীর ঘড়ি'-তে ফাঁস হল আরও কয়েকটি তথ্য :
- কলকাতার ডাফ
স্ট্রিটে হুকাকাশি-র বাস ।
- বুদ্ধি খোলে, এই অজুহাতে প্রায়ই তিনি নস্যি নিয়ে থাকেন, হেমেন
রায়-এর জয়ন্ত-র মত !
- ছদ্মবেশের সঙ্গে
সংগতি রেখে নানা ভাষাও তিনি অবলীলায় বলে থাকেন ।
হুকাকাশি-র দ্বিতীয় কাহিনির পাশাপাশি
মনোরঞ্জন
ভট্টাচার্য 'কষ্টি-পাথর' নামক ধারাবাহিক অনুবাদ-উপন্যাসের
কিস্তিও সাজিয়ে চলেন 'রামধনু'-তে ।
 |
'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র সঙ্গে কেউ কেউ স্যর আর্থার
কন্যান ডয়েল-এর 'দি
অ্যাডভেঞ্চার অফ দ্য সিক্স নেপোলিয়নস' (১৯০৪) গল্পের
সাদৃশ্য পেয়েছিলেন ।
সেই প্রসঙ্গে ননীগোপাল মজুমদার রচিত 'আমাদের মনোরঞ্জন' নিবন্ধ ['রামধনু',
বৈশাখ ১৩৪৬] থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি । |
গ্রন্থবদ্ধ
হওয়ার সময় হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উৎসর্গ করা হয় 'ঘোষ চৌধুরীর ঘড়ি' ।
 |
| 'ঘোষ চৌধুরীর ঘড়ি' বইয়ের উৎসর্গপত্র । |
বইটির
প্রচ্ছদ দেখবার সুযোগ হয়নি । ভিতরে 'রামধনু'-র
অলংকরণগুলিই স্থান পায় । গোড়ায় একটি নতুন চিত্র ।
 |
| 'ঘোষ চৌধুরীর ঘড়ি' বই থেকে । |
'রামধনু' থেকে 'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র প্রথম প্রকাশিত অলংকরণসমূহ প্রদর্শিত হচ্ছে 'মনোরঞ্জন মিউজিয়ম'-এ ।
বিশেষভাবে উল্লিখিত না হলে এগুলির শিল্পী ফণীভূষণ
গুপ্ত মহাশয় বলে ধরতে হবে ।
 |
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ১, 'রামধনু', আশ্বিন ১৩৩৭
[বর্ষ ৩ সংখ্যা ৯] ।
প্রথম কিস্তির প্রথম পৃষ্ঠা ।
গোড়াতেই হুকাকাশি-র বাসস্থানের উল্লেখ
। |
 |
| শিল্পী
।। অজ্ঞাত । |
 |
| শিল্পী
।। অজ্ঞাত । |
 |
| শিল্পী
।। বি রায় [বলাইবন্ধু রায় ?] |
 |
| শিল্পী
।। বি রায় [বলাইবন্ধু রায় ?] |
 |
| শিল্পী
।। অজ্ঞাত । |
 |
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ৫, 'রামধনু', মাঘ ১৩৩৭ ।
মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত
হয় এই ধারাবাহিক উপন্যাসে - ১ । |
 |
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ৫, 'রামধনু', মাঘ ১৩৩৭ ।
মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত
হয় এই ধারাবাহিক উপন্যাসে - ২ । |
 |
হাত-পা
বাঁধা অবস্থায় হুকাকাশি ।
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ৬, 'রামধনু', ফাল্গুন ১৩৩৭ ।
শিল্পী ।। অজ্ঞাত । |
 |
ছদ্মবেশী
হুকাকাশি ও রণজিৎ ।
শিল্পী
।। ফণীভূষণ গুপ্ত । |
 |
ছদ্মবেশী
হুকাকাশি এবং বিরূপাক্ষ বাবু-র অবাঙালি পরিচারক ।
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত । |
 |
| শিল্পী
।। অজ্ঞাত । |
 |
| শিল্পী
।। অজ্ঞাত । |
 |
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ১১, 'রামধনু', ভাদ্র ১৩৩৮
[ বর্ষ ৪ সংখ্যা ৯] ।
শেষ কিস্তির শেষ পৃষ্ঠা । |